প্রবন্ধ
ইন্টারনেট থেকে পিডিএফ বই ডাউনলোড করে পড়ার বিধান
১৬ মার্চ, ২০২৫
৫২০২৭
০
ইন্টারনেট থেকে পিডিএফ বই ডাউনলোড করে পড়া জায়েয হবে কি?
ইন্টারনেটে থাকা পিডিএফ কিতাবগুলো ডাউনলোড করে পাঠ করা কিংবা প্রয়োজনীয় অংশ প্রিন্ট করে উপকৃত হতে কোন আপত্তি নেই। কেননা এ কিতাবগুলো দুই অবস্থা থেকে মুক্ত নয়। যথা: ১. কিতাবগুলো মালিকের বা লেখকের অনুমতি সাপেক্ষে ইন্টারনেটে রাখা হয়েছে। এক্ষেত্রে কিতাবের মালিক বা লেখকের ইলমের প্রচার-প্রসার ও সাওয়াবের প্রত্যাশায় কিতাব অনলাইনে প্রকাশ করে থাকেন। ফতোয়া দারুল উলুম দেওবন্দ
২. অথবা প্রকাশনী বা মালিকের অনুমতি ছাড়াই ইন্টারনেটে আপলোড করা হয়েছে। তার পরেও সেগুলো ডাউনলোড করে পাঠ করা কিংবা ব্যক্তিগত উপকৃত হওয়া দোষনীয় নয়। তবে সেগুলো ব্যবসায়িক কাজে লাগানো যাবে না। কেননা এতে প্রকাশনী বা মালিকের ক্ষতি হয়ে যাবে। ফতোয়া বানুরী টাউন
লেখক/প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। এরকম বই নিজ ব্যবহারের জন্য পিডিএফ বা ফটোকপি করা জায়েয হবে কি?
কোনো বইয়ের স্বত্ব লেখক বা প্রকাশক কর্তৃক সংরক্ষিত হওয়ার উদ্দেশ্য হল, ঐ বইয়ের মুদ্রণ ও প্রকাশনার সকল অধিকার লেখক বা প্রকাশকের। এভাবে স্বত্ব সংরক্ষণ করা জায়েয। এক্ষেত্রে লেখক বা প্রকাশকের অনুমতি ছাড়া উক্ত বইয়ের মুদ্রণ ও বাজারজাত করা জায়েয নেই। তবে বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া নিজ ব্যবহারের জন্য পিডিএফ বা ফটোকপি করা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। মাসিক আলকাউসার
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
দ্বীনী রচনাবলী পাঠ : শৈথিল্য ও সীমালংঘন
যে কোনও বিষয়ে জ্ঞানলাভের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম সেই বিষয়ক রচনাবলি পাঠ করা। দ্বীনী জ্ঞানও এর ব্যতিক...
আমার মুহসিন কিতাব
[মাওলানা সায়্যিদ মানাযির আহসান গীলানী রাহ. ১৩১০ হিজরীর ৯ রবিউল আউয়াল/১৮৯২ খ্রিস্টাব্দের ২ অক্টোবর ভা...
মক্কা-মদীনার গ্রন্থাগার : ইতিহাস ও পরিচিতি-১
মাকতাবায়ে মসজিদে নববী জ্ঞান অন্বেষণ বা তলবুল ইলম নিঃসন্দেহে অতি মূল্যবান বিষয়। ইসলাম এই জ্ঞান অন...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন