আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১০০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৫৪- দয়ার শত ভাগ
১০০। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনিয়াছি ও আল্লাহ্ তা'আলা দয়াকে একশত ভাগ করিয়াছেন, তন্মধ্যে নিরানব্বই ভাগই নিজের কাছে রাখিয়া দিয়াছেন এবং পৃথিবীতে একভাগ মাত্র অবতীর্ণ করিয়াছেন-যাহা দ্বারা গােটা সৃষ্টিকুল একে অপরের প্রতি দয়াপরবশ হয়, এমনকি ঘােটকী তাহার পায়ের খুর এই আশংকায় উঠাইয়া নেয় পাছে তাহার শাবক ব্যথা না পাইয়া বসে !
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الرَّحْمَةُ مِئَةُ جُزْءٍ
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنَا سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: جَعَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الرَّحْمَةَ مِئَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ، وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الْجُزْءِ يَتَرَاحَمُ الْخَلْقُ، حَتَّى تَرْفَعَ الْفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا، خَشْيَةَ أَنْ تُصِيبَهُ.