আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৪- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৯৪৯
আন্তর্জাতিক নং: ৪৭৪-৪
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯. ইমামের অনুসরণ এবং সব কাজ তার পরে করা
৯৪৯। যুহাইর ইবনে হারব (রাহঃ) ও ইবনে নুমাইর (রাহঃ) ......... বারা (ইবনে আযিব) (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর সঙ্গে (নামায আদায়) আমাদের এ নিয়ম ছিল আমরা যতক্ষণ পর্যন্ত তাঁকে সিজদা করতে না দেখতাম, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ ঝুঁকাত না।
كتاب الصلاة
باب مُتَابَعَةِ الإِمَامِ وَالْعَمَلِ بَعْدَهُ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَبَانٌ، وَغَيْرُهُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ يَحْنُو أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى نَرَاهُ قَدْ سَجَدَ . فَقَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الْكُوفِيُّونَ أَبَانٌ وَغَيْرُهُ قَالَ حَتَّى نَرَاهُ يَسْجُدُ .
তাহকীক:
হাদীস নং: ৯৪৯
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৫২. এক কাপড়ে নামায আদায় করা এবং তা পরিধানের নিয়ম
৯৪৯। যুহাইর ইবনে হারব ও ইবনে নুমাইর (রাহঃ) ......... বারা (ইবনে আযিব) (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর সঙ্গে (নামায আদায়ে) আমাদের নিয়ম ছিল আমরা যতক্ষণ পর্যন্ত তাকে সিজদা করতে না দেখতাম, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ ঝুকাত না।
كتاب الصلاة
باب الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَصِفَةِ لُبْسِهِ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا أَبَانُ وَغَيْرُهُ عَنْ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحْنُو أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى نَرَاهُ قَدْ سَجَدَ فَقَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الْكُوفِيُّونَ أَبَانُ وَغَيْرُهُ قَالَ حَتَّى نَرَاهُ يَسْجُدُ
তাহকীক:
হাদীস নং: ৯৫০
আন্তর্জাতিক নং: ৪৭৫
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৯. ইমামের অনুসরণ এবং সব কাজ তার পরে করা
৯৫০। মুহরিয ইবনে আওন ইবনে আবু আওন (রাহঃ) ......... আমর ইবনে হুরায়স (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) এর পিছনে ফজরের নামায আদায় করলাম। তখন তাকে পড়তে শুনলাম فَلاَ أُقْسِمُ بِالْخُنَّسِ * الْجَوَارِ الْكُنَّسِ (আমি শপথ করি পশ্চাদপসণকারী নক্ষত্রের, যা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়। সূরা আত-তাকবীরঃ ১৫-১৬) এবং তিনি পূর্ণভাবে সিজদায় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ পিঠ ঝুকাত না।
كتاب الصلاة
باب مُتَابَعَةِ الإِمَامِ وَالْعَمَلِ بَعْدَهُ
حَدَّثَنَا مُحْرِزُ بْنُ عَوْنِ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ الأَشْجَعِيُّ أَبُو أَحْمَدَ، عَنِ الْوَلِيدِ بْنِ سَرِيعٍ، مَوْلَى آلِ عَمْرِو بْنِ حُرَيْثٍ عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، قَالَ صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْفَجْرَ فَسَمِعْتُهُ يَقْرَأُ ( فَلاَ أُقْسِمُ بِالْخُنَّسِ * الْجَوَارِ الْكُنَّسِ) وَكَانَ لاَ يَحْنِي رَجُلٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَسْتَتِمَّ سَاجِدًا .
তাহকীক:
বর্ণনাকারী: