আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৬২১
আন্তর্জাতিক নং: ৩৬২১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ নবী -এর নবীরূপে প্রেরিত হওয়া এবং প্রেরিত হওয়াকালে তাঁর বয়স
৩৬২১. মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ এর উপর ওয়াহী নাযিল হয় তাঁর চল্লিশ বৎসর বয়সে। এরপর তিনি মক্কায় তের বৎসর এবং মদীনায় দশ বৎসর অবস্থান করেন। আর তেষট্টি বছর বয়সে তিনি ইনতিকাল করেন।
হাদীসটি হাসান-সাহীহ।
হাদীসটি হাসান-সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مبعث النبي صلى الله عليه وسلم، وابن كم كان حين بعث؟
3621 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ أَرْبَعِينَ، فَأَقَامَ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ وَبِالمَدِينَةِ عَشْرًا، وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৬২২
আন্তর্জাতিক নং: ৩৬২২
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ নবী -এর নবীরূপে প্রেরিত হওয়া এবং প্রেরিত হওয়াকালে তাঁর বয়স
৩৬২২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: পয়ষট্টি বছর বয়সে নবী -এর ইনতিকাল হয়।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مبعث النبي صلى الله عليه وسلم، وابن كم كان حين بعث؟
3622 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ سَنَةً» : " هَكَذَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَرَوَى عَنْهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، مِثْلَ ذَلِكَ
হাদীস নং: ৩৬২৩
আন্তর্জাতিক নং: ৩৬২৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদঃ নবী -এর নবীরূপে প্রেরিত হওয়া এবং প্রেরিত হওয়াকালে তাঁর বয়স
৩৬২৩. কুতায়বা ও আনসারী (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ ﷺ (ﷺ) অতিরিক্ত লম্বাও ছিলেন না আবার বেঁটেও ছিলেন না। তিনি ধবধবে সাদাও ছিলেন না আবার গদুমী রংের ছিলেন না। তাঁর চুল বেশী কোঁকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না। চল্লিশ বছরের মাথায় আল্লাহ তাআলা তাঁকে (নবীরগে) প্রেরণ করেন। অনন্তর মক্কায় অবস্থান করেন দশ বৎসর এবং মদীনায় অবস্থান করেন দশ বৎসর। ষাট বছরের মাথায় তাঁর ইনতিকাল হয়। তাঁর মাথা ও দাঁড়িতে তখনও বিশটি চুলও সাদা ছিল না।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مبعث النبي صلى الله عليه وسلم، وابن كم كان حين بعث؟
3623 - حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، ح وحَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّوِيلِ البَائِنِ، وَلَا بِالقَصِيرِ، وَلَا بِالأَبْيَضِ الأَمْهَقِ، وَلَا بِالآدَمِ، وَلَيْسَ بِالجَعْدِ القَطَطِ، وَلَا بِالسَّبِطِ، بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ وَبِالمَدِينَةِ عَشْرًا، وَتَوَفَّاهُ اللَّهُ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»