আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩২৪৭
আন্তর্জাতিক নং: ১৩৯৪-৪
- হজ্ব - উমরার অধ্যায়
৯১. মক্কা ও মদীনার মসজিদদ্বয়ে নামায আদায়ের ফযীলত
৩২৪৭। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবরাহীম ইবনে কারিয (রাহঃ) থেকে বর্ণিত। আবু হুরায়রা (রাযিঃ) কে বর্ণনা করতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমার এই মসজিদে এক (রাকআত) নামায অন্য সকল মসজিদে এক হাজার (রাকআত) নামাযের চেয়ে উত্তম অথবা এই মসজিদ ছাড়া অন্য যে কোন মসজিদে এক হাজার (রাকআত) নামাযের সমতূল্য কিন্তু মসজিদুল হারামের কথা স্বতন্ত্র।
كتاب الحج
باب فَضْلِ الصَّلاَةِ بِمَسْجِدَىْ مَكَّةَ وَالْمَدِينَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ الثَّقَفِيِّ، - قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، - قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ سَأَلْتُ أَبَا صَالِحٍ هَلْ سَمِعْتَ أَبَا هُرَيْرَةَ، يَذْكُرُ فَضْلَ الصَّلاَةِ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لاَ وَلَكِنْ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ - أَوْ كَأَلْفِ صَلاَةٍ - فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلاَّ أَنْ يَكُونَ الْمَسْجِدَ الْحَرَامَ " .
হাদীসের ব্যাখ্যা:
মসজিদে নববী- হিজরতের পর মদীনা তৈয়্যেবায় রাসূলুল্লাহ (ﷺ) যার ভিত্তি রেখেছেন, তারপর যেখানে জীবনভর নামায পড়েছেন এবং যা তাঁর সারা জীবনের সকল দ্বীনি কর্মকান্ড, শিক্ষা-দীক্ষা, হেদায়াত ও পথপ্রদর্শন, দাওয়াত ও জেহাদের কেন্দ্র ছিল। আল্লাহ তা'আলা এটাকে তাঁর পবিত্র ঘর খানায়ে কা'বা ও মসজিদুল হারাম ছাড়া সকল ইবাদতগাহের উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন।
বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, এ মসজিদে নববীর একটি নামায সাধারণ অন্য মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম। মসজিদে নববীর নামাযকে মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সাধারণ মসজিদের হাজার নামায অপেক্ষা উত্তম বলা হয়েছে।
বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, এ মসজিদে নববীর একটি নামায সাধারণ অন্য মসজিদের হাজার নামাযের চেয়ে উত্তম। মসজিদে নববীর নামাযকে মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্যান্য সাধারণ মসজিদের হাজার নামায অপেক্ষা উত্তম বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)