আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩২৫৪
আন্তর্জাতিক নং: ১৩৯৭-১
- হজ্ব - উমরার অধ্যায়
৯২. তিনটি মসজিদের বিশেষ মর্যাদা
৩২৫৪। আমরুন নাকিদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেনঃ উটের পিঠে হাওদা আঁটা যাবে না (সফর করা যাবে না) তিনটি মসজিদ ব্যতীতঃ এই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা।
كتاب الحج
حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ، - عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم " لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِي هَذَا وَمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الأَقْصَى " .

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, এ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কেবল এ তিনটি মসজিদেরই রয়েছে যে, এগুলোতে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েয; বরং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের কারণ। এগুলো ছাড়া অন্য কোন মসজিদের এ মর্তবা ও বৈশিষ্ট্য নেই; বরং এগুলোর জন্য সফর করার নিষিদ্ধতা রয়েছে।

একথাও সুস্পষ্ট যে, এ হাদীসটির সম্পর্ক কেবল মসজিদের সাথে, আর নিঃসন্দেহে এ হাদীসের আলোকে মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা ছাড়া পৃথিবীর অন্য যে কোন মসজিদে ইবাদতের জন্য সফর করা নিষেধ। কিন্তু অন্যান্য বৈধ পার্থিব ও দ্বীনি উদ্দেশ্য যেমন ব্যবসা, দ্বীনের জ্ঞান অর্জন, পুণ্যবানদের সাহচর্য লাভ এবং তাবলীগ ও দাওয়াত ইত্যাদির জন্য সফর করার সাথে এ হাদীসের কোন সম্পর্ক নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৩২৫৪ | মুসলিম বাংলা