আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৭- বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৩২৭৯
আন্তর্জাতিক নং: ১৪০৩-৩
- বিবাহ-শাদীর অধ্যায়
২. কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয়
৩২৭৯। সালামা ইবনে শাবীব (রাহঃ) ......... জাবির (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছিঃ যখন তোমাদের কাউকে কোন স্ত্রীলোক মুগ্ধ করে এবং তা তার মনকে প্রলূব্ধ করে তখন সে যেন তার স্ত্রীর নিকট আসে এবং তার সাথে মিলন করে। এতে তার মনে যা আছে তা দূর করবে।
كتاب النكاح
باب نَدْبِ مَنْ رَأَى امْرَأَةً فَوَقَعَتْ فِي نَفْسِهِ إِلَى أَنْ يَأْتِيَ امْرَأَتَهُ أَوْ جَارِيَتَهُ فَيُوَاقِعَهَا
وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ قَالَ جَابِرٌ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا أَحَدُكُمْ أَعْجَبَتْهُ الْمَرْأَةُ فَوَقَعَتْ فِي قَلْبِهِ فَلْيَعْمِدْ إِلَى امْرَأَتِهِ فَلْيُوَاقِعْهَا فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي نَفْسِهِ " .
হাদীসের ব্যাখ্যা:
মানুষের এটা স্বভাব যে, সে যদি কোন লোভনীয় খাদ্য অথবা পানীয় দেখে কিংবা এর ঘ্রাণই পায়, তাহলে এর খাহেশ সৃষ্টি হয়ে যায়। গরম ও উত্তাপের সময় ঠাণ্ডা ছায়াদার ও মনোরম স্থান দেখে, সেখানে অবস্থান ও বিশ্রাম গ্রহণ করতে মন চায়। তেমনিভাবে এটাও হয় যে, কোন ভিন্ন নারীর প্রতি হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার কারণে অনেক সময় কামভাব জাগ্রত হয়ে যায়- যা শয়তানের প্ররোচনায় অত্যন্ত মন্দ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। আর কমপক্ষে এতটুকু তো অবশ্যই হয় যে, মানুষ এক ধরনের অস্থিরতায় পতিত হয়। প্রবৃত্তি ও আত্মার মহান চিকিৎসক রাসূলুল্লাহ (ﷺ)-এর চিকিৎসাও বলে দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)