আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৮- দুগ্ধপান সংক্রান্ত আহকাম
হাদীস নং: ৩৪৪২
আন্তর্জাতিক নং: ১৪৪৫-৩
- দুগ্ধপান সংক্রান্ত আহকাম
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৪৪২। হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... উরওয়া (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, আবুল কুআয়সের ভাই আফলাহ এসে তাঁর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। এ ছিল পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পরবর্তী ঘটনা। আবুল কু’আয়স ছিলেন আয়িশা (রাযিঃ) এর রাযাঈ পিতা। আয়িশা (রাযিঃ) বলেন, আমি বললামঃ আল্লাহর কসম! আমি আফলাহকে আমার কাছে আসার অনুমতি দিব না যে পর্যন্ত না রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে থেকে অনুমতি না নেই। কেননা, আবুল কু’আয়স সে তো আমাকে দুধ পান করান নি, বরং আমাকে দুগ্ধপান করিয়েছে তার স্ত্রী।
আয়িশা (রাযিঃ) বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) এলেন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আবু কু’আয়সের ভাই আফলাহ আমার নিকট প্রবেশের অনুমতি চেয়েছেন, কিন্তু আমি আপনার অনুমতি না নিয়ে তাঁকে আমার কাছে আসতে দিতে অস্বীকার করলাম। রাবী বলেন, আয়িশা (রাযিঃ) বলেছেন, নবী (ﷺ) বললেনঃ তুমি তাকে অনুমতি দাও। উরওয়া বলেন, এ কারণেই আয়িশা (রাযিঃ) বলতেন, ″তোমরা দুধপানের সম্পর্কে দ্বারা ঐ লোকদের হারাম গণ্য করবে যাদের তোমরা বংশগত সম্পর্কের দ্বারা হারাম গণ্য কর।″

كتاب الرضاع
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّهُ، جَاءَ أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ يَسْتَأْذِنُ عَلَيْهَا بَعْدَ مَا نَزَلَ الْحِجَابُ - وَكَانَ أَبُو الْقُعَيْسِ أَبَا عَائِشَةَ مِنَ الرَّضَاعَةِ - قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ وَاللَّهِ لاَ آذَنُ لأَفْلَحَ حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّ أَبَا الْقُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِي وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَتُهُ - قَالَتْ عَائِشَةُ - فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ جَاءَنِي يَسْتَأْذِنُ عَلَىَّ فَكَرِهْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ - قَالَتْ - فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ائْذَنِي لَهُ " . قَالَ عُرْوَةُ فَبِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُولُ حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنَ النَّسَبِ .
বর্ণনাকারী: