আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৮- দুগ্ধপান সংক্রান্ত আহকাম
হাদীস নং: ৩৪৪৯
আন্তর্জাতিক নং: ১৪৪৫-১০
- দুগ্ধপান সংক্রান্ত আহকাম
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৪৪৯। উবাইদুল্লাহ ইবনে মুআয আম্বারী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আফলাহ ইবনে কুয়ায়স আমার সাথে সাক্ষাত করার অনুমতি চাইলেন। আমি তাকে অনুমতি প্রদানে অস্বীকার করলাম। তারপর তিনি লোক পাঠিয়ে আমাকে জানালেন যে, আমি তোমার চাচা। আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করিয়েছেন। এরপর ও আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করি। তারপর রাসূলুল্লাহ (ﷺ) আসলেন এবং আমি তাঁর কাছে এ বিষয় উল্লেখ করি। তিনি বললেন, সে তোমার নিকট আসতে পারে। কেননা, সে তোমার চাচা।
كتاب الرضاع
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عِرَاكِ، بْنِ مَالِكٍ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اسْتَأْذَنَ عَلَىَّ أَفْلَحُ بْنُ قُعَيْسٍ فَأَبَيْتُ أَنْ آذَنَ، لَهُ فَأَرْسَلَ إِنِّي عَمُّكِ أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِي . فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ " لِيَدْخُلْ عَلَيْكِ فَإِنَّهُ عَمُّكِ " .