আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২২- ক্রয়-বিক্রয়ের আহকাম

হাদীস নং: ৩৮০৯
আন্তর্জাতিক নং: ১৫৪৭-১৩
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৯. স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮০৯। আমরুন নাকিদ (রাহঃ) ......... রাফি ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আনসারদের মধ্যে সবচেয়ে অধিক পরিমাণ জমির মালিক ছিলাম। এই শর্তে আমরা জমির ইজারা (বর্গা) দিতাম যে, এই অংশ (এর ফসল) আমাদের আর ঐ অংশ তাদের। এরপর অনেক সময় এই অংশে ফসল উৎপন্ন হত আর ঐ অংশে কিছুই হত না। এরপর নবী (ﷺ) এ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেন। আর রৌপ্যের বিনিময়ে (ইজারা দিতে) তিনি আমাদেরকে নিষেধ করেন নি।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالذَّهَبِ وَالْوَرِقِ
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ، الزُّرَقِيِّ أَنَّهُ سَمِعَ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ كُنَّا أَكْثَرَ الأَنْصَارِ حَقْلاً - قَالَ - كُنَّا نُكْرِي الأَرْضَ عَلَى أَنَّ لَنَا هَذِهِ وَلَهُمْ هَذِهِ فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ وَلَمْ تُخْرِجْ هَذِهِ فَنَهَانَا عَنْ ذَلِكَ وَأَمَّا الْوَرِقُ فَلَمْ يَنْهَنَا .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)