আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২৩- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৮৩৫
আন্তর্জাতিক নং: ১৫৫৫-৩
- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়
২. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফলের মূল্য ছাড় দেয়া
৩৮৩৫। মুহাম্মাদ ইবনে আব্বাদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ যদি তাতে ফল উৎপাদন না করেন তাহলে কিভাবে তোমাদের একজন অপর ভাইয়ের অর্থ বৈধ করবে?
كتاب المساقاة والمزارعة
باب وَضْعِ الْجَوَائِحِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنْ لَمْ يُثْمِرْهَا اللَّهُ فَبِمَ يَسْتَحِلُّ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ " .
হাদীসের ব্যাখ্যা:
উলামায়ে কিরাম লিখেন যে, যদি ফল এরূপ নষ্ট হয়ে যায় যে, ক্রেতা কিছুই পায়নি, সবই ধ্বংস হয়ে গেছে, তবে বাগান বিক্রেতার উচিত, মূল্য কিছুই গ্রহণ করবে না। যদি গ্রহণ করে থাকে তবে ফেরত দিবে। আর যদি এরূপ না হয় বরং কতক ক্ষতি হয়ে থাকে তবে এ অনুপাতে মূল্য হ্রাস করবে। এসব নির্দেশের মূলকথা হচ্ছে প্রত্যেকের কল্যাণকামিতা এবং সংগত সীমা পর্যন্ত প্রত্যেকের লাভের বিষয় সংরক্ষণ করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)