আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৯৬
আন্তর্জাতিক নং: ১১৬৫
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭৩৯. নফল নামায দু’রাকাআত করে আদায় করা।
১০৯৬। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে যোহরের আগে দু’রাকআত*, যুহরের পরে দু’রাকআত, জুমআর পরে দু’রাকআত, মাগরিবের পরে দু’রাকআত এবং ইশার পরে দু’রাকআত (সুন্নত) নামায আদায় করেছি।
*কোন কোন রিওয়ায়াতে যোহর ও জুমু'আর ফরযের আগে চার রাক'আত বর্ণিত হয়েছে, সে অনুসাবে হানাফী মাযহাব মতে যোহর ও জুমু'আর ফরযের আগে চার রাক'আত আদায় করা হয়। তবে, এ দু' রাক'আত তাহিয়্যাতুল মসজিদ হতে পারে। কারণ সুন্নত নামায প্রিয় নবী (ﷺ) গৃহে আদায় করে থাকতেন।

كتاب التهجّد
بَابُ مَا جَاءَ فِي التَّطَوُّعِ مَثْنَى مَثْنَى
1165 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الجُمُعَةِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ العِشَاءِ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে যুহরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাতের কথা উল্লেখ আছে। এ পর্যায়ের সমস্ত হাদীস সামনে রাখলে বুঝা যায় যে, অধিকাংশ সময় রাসূলুল্লাহ ﷺ যুহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন।
বলাবাহুল্য, উভয় প্রকার আমাল স্বয়ং রাসূলুল্লাহ ﷺ থেকে প্রমাণিত। কাজেই যা আমল করা হবে, তাতে সুন্নাত আদায় হয়ে যাবে। এই অধম (গ্রন্থকার) কোন কোন আলিমকে দেখেছে যে, তাঁরা বেশীর ভাগ সময়ে যহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন। কিন্তু যখন তারা জামা'আতের সময় নিকট মনে করতেন তখন দুই রাক'আত সালাত আদায় করে নেওয়া যথেষ্ট মনে করতেন।
বিভিন্ন হাদীসে যে বার অথবা দশ রাক'আত সুন্নাতের কথা উল্লিখিত আছে রাসূলুল্লাহ ﷺ কার্যত তাতে যথেষ্ট গুরুত্ব দিতেন। তিনি ঐগুলোর কোন কোন সালাতের প্রতি বিশেষভাবে তাকীদ দিয়েছেন। এ জন্য এই সালাত সমূহকে সুন্নাতে মু'আক্কাদা বলে গন্য করা হয়। এই সালাত সমূহের মধ্যে তিনি ফজরের সুন্নাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)