আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩৪- ইসলামী রাষ্ট্রনীতির অধ্যায়

হাদীস নং: ৪৫৬১
আন্তর্জাতিক নং: ১৮২২-২
- ইসলামী রাষ্ট্রনীতির অধ্যায়
১. জনগণ কুরাইশ এর অনুগামী এবং খিলাফত কুরাইশ এর জন্য
৪৫৬১। মূহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... আমর ইবনে সা’দ (রাহঃ) থেকে বর্ণিত যে তিনি ইবনে সামুরা আদবীর নিকট চিঠি পাঠান যে, আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনেছেন তা বর্ণনা করুন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি ...... পরবর্তী অংশ হাতীমের হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
كتاب الإمارة
باب النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ وَالْخِلاَفَةُ فِي قُرَيْشٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ مُهَاجِرِ، بْنِ مِسْمَارٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، أَنَّهُ أَرْسَلَ إِلَى ابْنِ سَمُرَةَ الْعَدَوِيِّ حَدِّثْنَا مَا، سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ . فَذَكَرَ نَحْوَ حَدِيثِ حَاتِمٍ .

হাদীসের ব্যাখ্যা:

এখানে كذابين দ্বারা সেই সব লোক উদ্দেশ্য, যাদের মিথ্যাবলা অস্বাভাবিক জাতীয়। আর সেই মিথ্যা দীনের সাথে সম্পৃক্ত। যেমন, নবুওতের মিথ্যা দাবিদার, জাল হাদীস রচনাকারী, মিথ্যা কাহিনী তৈরিকারী, বিদ'আত ও বাজেকথা প্রচলনকারী। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর উদ্দেশ্য এই যে, আমার পর কিয়ামতের পূর্বে এ জাতীয় লোক সৃষ্টি হবে, এবং তোমাদেরকে গোমরাহ্ করতে থাকবে। আমার উম্মতের উচিত তাদের থেকে সাবধান ও দূরে থাকা। তাদের জালে ফেঁসে না যাওয়া। যে ভাবে জানা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগ থেকে এখন পর্যন্ত নবুওতের শত শত দাবিদার পয়দা হয়েছে, যাদের মধ্যে সর্ব প্রথম ছিল ইয়ামনের মুসাইলামা কায্যাব। আমাদের জানা মতে সর্বশেষ গোলাম আহমদ কাদিয়ানী। এভাবে মাহদীর দাবিদারও পয়দা হতে থাকবে। আর অনেক ভ্রষ্ট দাওআতের আহ্বানকারী ও নেতৃবর্গ পয়দা হবে। সবাই সেই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আলোচ্য হাদীসে যাদের সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন তাদের থেকে দূরে থাকার তাকিদও করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: