আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪০- সালামের অধ্যায়
হাদীস নং: ৫৪৮৮
আন্তর্জাতিক নং: ২১৭২-২
- সালামের অধ্যায়
৮. নির্জনে অনাত্মীয়া স্ত্রীলোকের কাছে অবস্থান করা এবং তার কাছে প্রবেশ করা হারাম
৫৪৮৮। আবু তাহির (রাহঃ) ......... ইয়াযীদ আবু হাবীব (রাহঃ) থেকে উল্লখিত সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب السلام
باب تَحْرِيمِ الْخَلْوَةِ بِالأَجْنَبِيَّةِ وَالدُّخُولِ عَلَيْهَا
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، وَاللَّيْثِ، بْنِ سَعْدٍ وَحَيْوَةَ بْنِ شُرَيْحٍ وَغَيْرِهِمْ أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، حَدَّثَهُمْ بِهَذَا الإِسْنَادِ، مِثْلَهُ .
হাদীসের ব্যাখ্যা:
স্বামীর নিকটাত্মীয়দের মধ্যে তার পিতা ও তার সন্তানরা তো স্ত্রীর জন্য মাহরাম। এদের ছাড়া অন্য সকল আত্মীয়-স্বজন এমনকি স্বামীর আপন ভাইও গায়রে মাহরাম। তাদেরও স্বাধীনভাবে ঘরে আসা এবং নির্জনে ও প্রকাশ্যে, বেপর্দায় সাক্ষাত করা ও কথাবার্থা বলা রাসূলুল্লাহ (ﷺ)-এর এ বাণী অনুযায়ী অত্যন্ত বিপজ্জনক এবং সাধুতা ও দ্বীনদারীর জন্য বিষ তুল্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: