আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
হাদীস নং: ৫৬৭২
আন্তর্জাতিক নং: ২২৪৭-১
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
২. العنب (আঙ্গুর) কে الكرم নামকরণ মাকরূহ
৫৬৭২। হাজ্জাজ ইবনে শাইর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ সময়কে গালি দিবে না। কেননা আল্লাহ, তিনিই সময়। আর তোমাদের কেউ আঙ্গুরকে (الْعِنَب এর পরিবর্তে) الْكَرْم (মর্যাদাবান) বলবে না। কেননা الكرم (বদান্যতা ও মর্যাদাশীল) হল মুসলমান ব্যক্তি।[১]
[১] الكرم শব্দের অর্থ হল, আভিজাত্য, বদান্যতা ও মর্যাদা। সুতরাং শব্দের অর্থ বিচারে একজন মুসলমানই এ নামে অভিহিত হওয়ার যোগ্য। কেননা আল্লাহ্ পাকের কাছে একজন মুসলমানই এ মর্যাদার অধিকারী। একটি নাম, বিশেষত যা সে যুগে মদের উৎস ও উপকরণ ছিল, তা এ মর্যাদা পেতে পারে না।

كتاب الألفاظ من الأدب وغيرها
باب كَرَاهَةِ تَسْمِيَةِ الْعِنَبِ كَرْمًا
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ، سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَسُبُّ أَحَدُكُمُ الدَّهْرَ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ وَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ الْكَرْمَ . فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ " .