আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার

হাদীস নং: ৫৬৮০
আন্তর্জাতিক নং: ২২৪৯-৩
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
৩. ’আব্দ’ ’আমাত’ (দাস-দাসী) এবং ’মাওলা’, ’সায়্যিদ’ (মনিব ও নেতা) শব্দসমূহ ব্যবহারের বিধান
৫৬৮০। আবু বকর ইবনে আবি শাঈবা, আবু কুরায়ব ও আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... আ’মাশ (রাহঃ) থেকে উল্লিখিত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন। তবে তাদের দু’জনের রিওয়ায়াতে রয়েছে গোলাম তার সায়্যিদ ও মনিবকে আমার মাওলা’ বলবে না এবং (প্রথম সনদের) রাবী আবু মুআবিয়া (রাহঃ) এর বর্ণিত হাদীসে আরো অধিক বিষয়ে উল্লেখ করেছেন যে, ’কেননা তোমাদের মাওলা’ হলেন আল্লাহ।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب حُكْمِ إِطْلاَقِ لَفْظَةِ الْعَبْدِ وَالأَمَةِ وَالْمَوْلَى وَالسَّيِّدِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِهِمَا " وَلاَ يَقُلِ الْعَبْدُ لِسَيِّدِهِ مَوْلاَىَ " . وَزَادَ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ " فَإِنَّ مَوْلاَكُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)