আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার

হাদীস নং: ৫৬৮৬
আন্তর্জাতিক নং: ২২৫২-২
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
৫. মেশক (কস্তূরী) ব্যবহার এবং তা শ্রেষ্ঠ সুগন্ধি হওয়ার এবং ফুল ও সুগন্ধি প্রত্যাখ্যান মাকরূহ হওয়ার বিবরণ
৫৬৮৬। আমর আন-নাকিদ (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বনী ইসরাঈলের এক মহিলার কথা উল্লেখ করলেন, যে তার আংটি মেশক দিয়ে ভরে রেখেছিল ...... (এ প্রসঙ্গে তিনি বললেন), আর মেশক হল সুগন্ধিকুলের সেরা সুগন্ধি।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب اسْتِعْمَالِ الْمِسْكِ وَأَنَّهُ أَطْيَبُ الطِّيبِ وَكَرَاهَةِ رَدِّ الرَّيْحَانِ وَالطِّيبِ
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ شُعْبَةَ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، وَالْمُسْتَمِرِّ، قَالاَ سَمِعْنَا أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ حَشَتْ خَاتَمَهَا مِسْكًا وَالْمِسْكُ أَطْيَبُ الطِّيبِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)