আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৭৩
আন্তর্জাতিক নং: ২২৯৫-২
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
৯. আমাদের নবী (ﷺ) এর জন্য হাওয (কাউসার) এর প্রমাণ এবং হাওযের বিবরণ
৫৭৭৩। আবু মা’ন রাকাশী, আবু বকর ইবনে নাফি ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমি নবী (ﷺ) কে মিম্বরে বলতে শুনেছি, হে লোক সকল ...... এ সময় উম্মে সালামা (রাযিঃ) চুল আঁচড়াচ্ছিলেন। তখন তিনি কেশ বিন্যাসকারিণীকে বললেন, আমার মাথা আচড়ানো বন্ধ রাখ। ...... অবশিষ্ট অংশ রাবী কাসিম ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে বুকায়র (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ।
كتاب الفضائل
باب إِثْبَاتِ حَوْضِ نَبِيِّنَا صلى الله عليه وسلم وَصِفَاتِهِ
وَحَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالُوا حَدَّثَنَا أَبُو عَامِرٍ - وَهُوَ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو - حَدَّثَنَا أَفْلَحُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَافِعٍ، قَالَ كَانَتْ أُمُّ سَلَمَةَ تُحَدِّثُ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ عَلَى الْمِنْبَرِ وَهِيَ تَمْتَشِطُ " أَيُّهَا النَّاسُ " . فَقَالَتْ لِمَاشِطَتِهَا كُفِّي رَأْسِي . بِنَحْوِ حَدِيثِ بُكَيْرٍ عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ .
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে এ সংবাদ প্রদান করা হয়েছে যে, হাওযে কাওসারের নিকট কিছু লোককে আল্লাহর রাসূল (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করতে দেয়া হবে না। কিন্তু তারা কে তা নিরূপণ করা কঠিন বা তারা কোন শ্রেণীর লোক তা অবগত হওয়া খুবই দুরূহ। এটা খুঁজে বের করাও আমাদের জন্য জরুরী নয়। আমাদের জন্য খাস সবক হল যে আমরা যদি হাওযে কাওসারের নিকট আল্লাহর রাসূল (ﷺ)-এর সাক্ষাৎ করার প্রত্যাশী হই তাহলে আল্লাহর রাসূল (ﷺ)-এক প্রবর্তিত দীনকে খুব দৃঢ়ভাবে আকড়ে ধরা উচিত এবং তাতে কোনরূপ রদবদল করা অনুচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)