আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৮১
আন্তর্জাতিক নং: ২৩৪৮
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
৩১. রাসূলুল্লাহ (ﷺ) এর বয়স এবং মক্কা ও মদীনায় তার অবস্থানকাল
৫৮৮১। আবু গাসসান আর রাযী মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মৃত্যু হয়েছে তেষট্টিবছর বয়সে, আবু বকর সিদ্দীক (রাযিঃ) এরও তেষট্টি বছর বয়সে, উমর (রাযিঃ) এরও তেষট্টি বছর বয়সে।
كتاب الفضائل
باب قدرعمر رسول الله صلى الله عليه وسلم بِمَكَّةَ وَالْمَدِينَةِ .
حَدَّثَنِي أَبُو غَسَّانَ الرَّازِيُّ، مُحَمَّدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا حَكَّامُ بْنُ سَلْمٍ، حَدَّثَنَا عُثْمَانُ، بْنُ زَائِدَةَ عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَعُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ .
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবূ বকর সিদ্দীক ও উমর ফারুক রাযি.-এর রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যে বিশেষ সম্বন্ধ ছিল, এর একটি বহিঃপ্রকাশ এও ছিল যে, হুযূর (ﷺ)-এর ন্যায় ঐ দু'জনও তেষট্টি বছর বয়সেই ইন্তিকাল করেন। এরই আরেকটি বহিঃপ্রকাশ এটাও যে, ওফাতের পর এ দু'জন রওযা শরীফে হুযুর (ﷺ)-এর সাথে দাফন হয়ে আছেন। এক হাদীসে আছে, কিয়ামতের দিন যখন হুযূর (ﷺ) কবর শরীফ থেকে উঠে হাশরের ময়দানে অথবা আল্লাহর দরবারের দিকে যাবেন, তখন তাঁর এ দুই সাথী তাঁর ডানে-বামে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)