আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৮৯
আন্তর্জাতিক নং: ২৩৫২-২
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
৩১. রাসূলুল্লাহ (ﷺ) এর বয়স এবং মক্কা ও মদীনায় তার অবস্থানকাল
৫৮৮৯। ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি মুআবিয়া (রাযিঃ) কে ভাষণ দিতে শুনেছেন। মুআবিয়া (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ইন্‌তিকাল হয় তখন তাঁর বয়স তেষট্টি বছর, আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ)-ও তেষট্টি বছর (বয়সে ইন্‌তিকাল করেন)। আমি (এখন) তেষট্টি বছর (বয়সের এবং এ বয়সে মৃত্যুর আশা রাখি)।
كتاب الفضائل
باب قدرعمر رسول الله صلى الله عليه وسلم بِمَكَّةَ وَالْمَدِينَةِ .
وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ، جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ الْبَجَلِيِّ، عَنْ جَرِيرٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، يَخْطُبُ فَقَالَ مَاتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَا ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ .

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবূ বকর সিদ্দীক ও উমর ফারুক রাযি.-এর রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যে বিশেষ সম্বন্ধ ছিল, এর একটি বহিঃপ্রকাশ এও ছিল যে, হুযূর (ﷺ)-এর ন্যায় ঐ দু'জনও তেষট্টি বছর বয়সেই ইন্তিকাল করেন। এরই আরেকটি বহিঃপ্রকাশ এটাও যে, ওফাতের পর এ দু'জন রওযা শরীফে হুযুর (ﷺ)-এর সাথে দাফন হয়ে আছেন। এক হাদীসে আছে, কিয়ামতের দিন যখন হুযূর (ﷺ) কবর শরীফ থেকে উঠে হাশরের ময়দানে অথবা আল্লাহর দরবারের দিকে যাবেন, তখন তাঁর এ দুই সাথী তাঁর ডানে-বামে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)