আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৫৯৯৪
আন্তর্জাতিক নং: ২৪০২-২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
৩. উসমান ইবনে আফফান (রাযিঃ) এর ফযীলত
৫৯৯৪। আমর আন-নাকিদ, হাসান ইবনে আলী হুলওয়ানী ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... সাঈদ ইবনুল আস উসমান ও আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আবু বকর সিদ্দীক (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে প্রবেশের অনুমতি চাইলেন ...... পরবর্তী অংশ যুহরী (রাহঃ) থেকে উকায়ল (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।
كتاب فضائل الصحابة رضى الله تعالى عنهم
باب مِنْ فَضَائِلِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رضى الله عنه
حَدَّثَنَاهُ عَمْرٌو النَّاقِدُ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، كُلُّهُمْ عَنْ يَعْقُوبَ، بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى، بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ، أَخْبَرَهُ أَنَّ عُثْمَانَ وَعَائِشَةَ حَدَّثَاهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ عُقَيْلٍ عَنِ الزُّهْرِيِّ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, হযরত উসমান রাযি.-এর মধ্যে লাজুকতার কি পরিমাণ প্রাবল্য ছিল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি কি পরিমাণ খেয়াল রাখতেন।
অপর এক বর্ণনায় রয়েছে যে, হযরত আয়েশা রাযি.-এর প্রশ্নের উত্তরে হুযুর (ﷺ) বলেছিলেন: "ألا أستحي من رجل تستحي منه الملائكة" (আমি কি এমন ব্যক্তির লেহায করব না, ফিরিশতারাও যার লেহায করে।)
এখানে এ কথাটিও উল্লেখ করার মত যে, বাহ্যত এ ঘটনাটি ঐ যুগের, যখন হিজাব তথা পর্দার বিধান নাযিল হয়নি। কেননা, হযরত উমর রাযি.-ও হযরত আয়েশা রাযি.-এর জন্য গায়রে মাহরাম ছিলেন। তাঁর আগমনে হুযুর (ﷺ) হযরত আয়েশাকে আলাদাভাবে কাপড় গায়ে দেওয়ার হুকুম করেননি, হযরত উসমানের আগমনে যার হুকুম দিয়েছিলেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)