আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৭৭
আন্তর্জাতিক নং: ২৪৪৪-৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
১৩. আয়িশা (রাযিঃ) এর ফযীলত
৬০৭৭। আবু বকর ইবনে আবি শাঈবা ও উবাইদুল্লাহ ইবনে মুআয (রাহঃ) ......... সা’দ (রাযিঃ) থেকে উক্ত সনদে অনুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন।
كتاب فضائل الصحابة رضى الله تعالى عنهم
باب فِي فَضْلِ عَائِشَةَ رضى الله تعالى عنها
حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي قَالاَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ .

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আল্লাহর পক্ষ থেকে তাঁদেরকে এখতিয়ার দেওয়া হয় যে, দুনিয়াতে যদি আরো কিছুকাল থাকতে চান, তাহলে থাকতে পারেন, আর যদি আখেরাত জগতে চলে যাওয়া পছন্দ করেন, তাহলে তাই অবলম্বন করে নিন। এ হাদীসে হযরত আয়েশা রাযি. হুযুর (ﷺ)-এর ওফাতকালীন অসুস্থতার শেষ পর্যায়ের এ ঘটনা বর্ণনা করেছেন যে, যখন প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হল, (যা মৃত্যু নিকটবর্তী হওয়ার লক্ষণ হয়ে থাকে।) তখন তিনি আল্লাহ্ তা'আলার দিকে মনোনিবেশ করে নিবেদন করলেন : مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ الخ হে আল্লাহ্! এবার তুমি আমাকে ঐসব মকবুল ও প্রিয় বান্দাদের কাছে পৌঁছিয়ে দাও, যাঁরা তোমার বিশেষ কৃপাধন্য- অর্থাৎ, নবী, সিদ্দীক, শহীদ ও পুণ্যবান ব্যক্তিগণ। সূরা নিসার ৬৯ নং আয়াতে এ চারটি শ্রেণীর উপর আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)