কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১৬
আন্তর্জাতিক নং: ১৬
পাক-পবিত্রতার অধ্যায়
৮. পেশাবরত অবস্থায় সালামের জবাব দেওয়া সম্পর্কে।
১৬. উছমান ও আবু বকর (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেছেনঃ একদা নবী (ﷺ) যখন পেশাব করছিলেন, তখন এক ব্যক্তি তাঁর পাশ দিয়ে গমনকালে তাকে সালাম দেয়। কিন্তু নবী (ﷺ) ঐ ব্যক্তির সালামের জবাব দেন নাই।
كتاب الطهارة
باب أَيَرُدُّ السَّلاَمَ وَهُوَ يَبُولُ
حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعْدٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ . قَالَ أَبُو دَاوُدَ وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ وَغَيْرِهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَيَمَّمَ ثُمَّ رَدَّ عَلَى الرَّجُلِ السَّلاَمَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) ও অন্যান্যদের নিকট হতে বর্ণিত আছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাবান্তে তায়াম্মুম করার পর উক্ত ব্যাক্তির সালামের জবাব দেন

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীসের ভিত্তিতে হানাফী মাযহাবে এ মত গ্রহণ করা হয়েছে যে, ইস্তিঞ্জার সময় কথা বলা এবং সালাম বিনিময় করা মাকরূহ। (শামী: ১/৩৪৪, ৩৪৫)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)