কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১১৬
আন্তর্জাতিক নং: ১১৬
পাক-পবিত্রতার অধ্যায়
৫০. নবী (ﷺ) এর উযুর বর্ণনা।
১১৬. মুসাদ্দাদ .... আবু হাইয়া হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আলী (রাযিঃ)-কে উযু করতে দেখলাম। অতঃপর তিনি আলী (রাযিঃ) এর উযুর বর্ণনায় বলেন, তিনি প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করেন। রাবী বলেন, অতঃপর তিনি তাঁর মাথা মাসাহ্ করেন এবং উভয় পা গোড়ালি সমেত ধৌত করেন। পরে আলী (রাযিঃ) বলেন, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর উযুর নিয়ম পদ্ধতি সম্পর্কে দেখাতে আগ্রহী।
كتاب الطهارة
باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو تَوْبَةَ قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، قَالَ رَأَيْتُ عَلِيًّا - رضى الله عنه - تَوَضَّأَ فَذَكَرَ وُضُوءَهُ كُلَّهُ ثَلاَثًا ثَلاَثًا - قَالَ - ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَالَ إِنَّمَا أَحْبَبْتُ أَنْ أُرِيَكُمْ طُهُورَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

হাদীসের ব্যাখ্যা:

হযরত উসমান ও আলী (রা) সূত্রে বর্ণিত দু'টি হাদীস থেকে জানা যায় যে, সাধারণভাবে রাসূলুল্লাহ ﷺ উযূর অঙ্গসমূহ তিনবার করে ধৌত করতেন এবং একবার মাথা মাসেহ করতেন, কিন্তু কখনো কখনো দেখা যায় যে, তিনি উযূর অঙ্গসমূহ একবার করে আবার কখনো দু'বার করে ধৌত করা যথেষ্ট মনে করেছেন। তবে তাঁর এধরনের কাজের উদ্দেশ্য ছিল লোকদের জানিয়ে ও দেখিয়ে দেওয়া যে এভাবেও উযূ করা যায়। ফিক্‌হবিদদের পরিভাষায়-এ ধরনের উযূ জায়িয ও অনুমোদিত পদ্ধতি। তবে এ সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না যে, পানির সংকট হেতু তিনি এরূপ উযূ করে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান