কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ১৩১
আন্তর্জাতিক নং: ১৩১
পাক-পবিত্রতার অধ্যায়
৫০. নবী (ﷺ) এর উযুর বর্ণনা।
১৩১. ইবরাহীম .... রুবাই বিনতে মুআব্বিয (রাযিঃ) হতে বর্ণিত। একদা নবী (ﷺ) উযু করেন এবং তাঁর আঙ্গুলি দুই কানের ছিদ্রে প্রবেশ করান।
كتاب الطهارة
باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي جُحْرَىْ أُذُنَيْهِ .

হাদীসের ব্যাখ্যা:

উল্লেখিত হাদীসে থেকে একথা বুঝা যাচ্ছে যে, এটি উযূ পূর্ণাঙ্গ হওয়ার আদব। এসব বিষয়ে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ যত্নবান ছিলেন এবং তাঁর বাণী ও কাজের মাধ্যমে অন্যদেরকে শিক্ষাও দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)