কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৭৭
আন্তর্জাতিক নং: ৬৭৭
নামাযের অধ্যায়
১০৩. কাতারে অপ্রাপ্ত বয়স্কদের দাঁড়ানোর স্থান।
৬৭৭. ঈসা ইবনে শাযান ..... আবু মালিক আল-আশআরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদের নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নামায সম্পর্কে বর্ণনা করব না? অতঃপর তিনি নামাযে দাঁড়ান এবং প্রাপ্ত বয়স্ক পুরুষেরা কাতারবদ্ধ হন। অতঃপর অপ্রাপ্ত বয়স্করা তাদের পেছনে দাঁড়ায়। অতঃপর তিনি তাদের সাথে নিয়ে নামায পড়েন।
অতঃপর রাবী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নামায সম্পর্কে বর্ণনা দেন। অতঃপর তিনি বলেন, তোমরা এইরূপে নামায আদায় করবে। রাবী আব্দুল আলা বলেন, আমার ধারণা অনুযায়ী কুররা ইবনে খালিদ বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ আমার উম্মত এইরূপে নামায আদায় করবে।
অতঃপর রাবী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নামায সম্পর্কে বর্ণনা দেন। অতঃপর তিনি বলেন, তোমরা এইরূপে নামায আদায় করবে। রাবী আব্দুল আলা বলেন, আমার ধারণা অনুযায়ী কুররা ইবনে খালিদ বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ আমার উম্মত এইরূপে নামায আদায় করবে।
كتاب الصلاة
باب مُقَامِ الصِّبْيَانِ مِنَ الصَّفِّ
حَدَّثَنَا عِيسَى بْنُ شَاذَانَ، حَدَّثَنَا عَيَّاشٌ الرَّقَّامُ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا بُدَيْلٌ، حَدَّثَنَا شَهْرُ بْنُ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، قَالَ قَالَ أَبُو مَالِكٍ الأَشْعَرِيُّ أَلاَ أُحَدِّثُكُمْ بِصَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَأَقَامَ الصَّلاَةَ وَصَفَّ الرِّجَالَ وَصَفَّ خَلْفَهُمُ الْغِلْمَانَ ثُمَّ صَلَّى بِهِمْ فَذَكَرَ صَلاَتَهُ ثُمَّ قَالَ هَكَذَا صَلاَةُ قَالَ عَبْدُ الأَعْلَى لاَ أَحْسَبُهُ إِلاَّ قَالَ " صَلاَةُ أُمَّتِي " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে সঠিক ও সুন্নাত পদ্ধতি হচ্ছে এই যে, প্রথম হবে পুরুষদের কাতার তার পেছনে হবে শিশুদের কাতার, অন্য হাদীস থেকে আরো জানা যায় যে, জামা'আতে যদি মহিলারা অংশগ্রহণ করেন তবে তারা শিশুদের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: