কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২৭
আন্তর্জাতিক নং: ৮২৭
নামাযের অধ্যায়
১৪৩. যে নামাযের মধ্যে চুপে চুপে কিরা’আত তাতে সূরা ফাতিহা পাঠ সম্পর্কে।
৮২৭. মুসাদ্দাদ ..... সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে নামায আদায় করেন। সম্ভবতঃ তা ফজরের নামায হবে। অতঃপর হাদীসটি পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে এবং কুরআন পাঠে কিসে বিঘ্ন সৃষ্টি হয়েছে’ এই পর্যন্ত বর্ণনা করেন।
كتاب الصلاة
باب مَنْ رَأَى الْقِرَاءَةَ إِذَا لَمْ يَجْهَرْ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، وَابْنُ السَّرْحِ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ ابْنَ أُكَيْمَةَ، يُحَدِّثُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةً نَظُنُّ أَنَّهَا الصُّبْحُ بِمَعْنَاهُ إِلَى قَوْلِهِ " مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِهِ قَالَ مَعْمَرٌ فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ فِيمَا جَهَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ابْنُ السَّرْحِ فِي حَدِيثِهِ قَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ أَبُو هُرَيْرَةَ فَانْتَهَى النَّاسُ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ مِنْ بَيْنِهِمْ قَالَ سُفْيَانُ وَتَكَلَّمَ الزُّهْرِيُّ بِكَلِمَةٍ لَمْ أَسْمَعْهَا فَقَالَ مَعْمَرٌ إِنَّهُ قَالَ فَانْتَهَى النَّاسُ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنِ الزُّهْرِيِّ وَانْتَهَى حَدِيثُهُ إِلَى قَوْلِهِ " مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ " . وَرَوَاهُ الأَوْزَاعِيُّ عَنِ الزُّهْرِيِّ قَالَ فِيهِ قَالَ الزُّهْرِيُّ فَاتَّعَظَ الْمُسْلِمُونَ بِذَلِكَ فَلَمْ يَكُونُوا يَقْرَءُونَ مَعَهُ فِيمَا يَجْهَرُ بِهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو دَاوُدَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ يَحْيَى بْنِ فَارِسٍ قَالَ قَوْلُهُ فَانْتَهَى النَّاسُ . مِنْ كَلاَمِ الزُّهْرِيِّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

আবু দাউদ বলেন, মুসাদ্দাদ তাঁর বর্ণিত হাদীছে এরূপ উল্লেখ করেছেন যে, মামার হতে আবু হুরায়রা (রাযিঃ) এর সূত্রে বর্ণনা প্রসঙ্গে বলেনঃ অতঃপর লোকেরা কিরা’আত পাঠ হতে বিরত থাকেন।

আব্দুল্লাহ্ ইবনে মুহাম্মাদ আয-যুহরীর বর্ণনায় عَنِ بَيْنِهِمْ শব্দের উল্লেখ আছে। রাবী সুফিয়ান বলেন যে, ইমাম এমন কিছু কথা বলেছেন যা আমি শুনতে পাইনি। তখন মা’মার বলেন, তিনি বলেছেন, লোকেরা (মুক্তাদীরা) কিরাআত পাঠ করা হতে বিরত থাকেন।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন যে, উক্ত হাদীছ আব্দুর রহমান ইবনে ইস্‌হাক ইমাম যুহরীর সূত্রে مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ পর্যন্ত বর্ণনা করেছেন।

ইমাম আওয়াঈ যুহূরীর সূত্রে বর্ণনা প্রসঙ্গে বলেনঃ ইমাম যুহরীর বর্ণানায় এ কথাও আছে যে, উপরোক্ত ঘটনার পর মুসলমানরা উপদেশ লাভ করেছেন যে, যে নামাযে কিরাআত উচ্চ স্বরে পঠিত হত সেরূপ নামাযে তারা কখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পশ্চাতে কিরাআত পাঠ করতেন না।

ইমাম আবু দাউদ বলেন, আমি মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে ফারেসকে বলতে শুনেছি যে, فَانْتَهَى النَّاسُ (অতঃপর লোকেরা ইমামের পশ্চাতে কিরা’আত পাঠ হতে বিরত থাকেন) কথাটুকু ইমাম যুহরীর।

হাদীসের ব্যাখ্যা:

প্রাগুক্ত