কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১১
আন্তর্জাতিক নং: ১১১১
নামাযের অধ্যায়
২৪০. ইমামের খুতবা দেয়ার সময় কাপড় জড়িয়ে বসবে না।
১১১১. দাউদ ইবনে রাশীদ (রাহঃ) .... ইয়ালা ইবনে সাদ্দাদ ইবনে আউস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি মুআবিয়া (রাযিঃ)-এর সাথে বায়তুল মুকাদ্দাসে উপস্থিত ছিলাম এবং তিনি সেদিন জুমআর নামাযের ইমামতি করেন। আমি দেখতে পাই যে, মসজিদে উপস্থিত অধিকাংশ লোকই নবী করীম (ﷺ)-এর সাহাবী। ঐ সময় আমি তাঁদেরকে ইমামের খুতবা প্রদানের সময় কাপড় জড়িয়ে হাঁটু উপরে উঠিয়ে বসতে দেখি।
كتاب الصلاة
باب الاِحْتِبَاءِ وَالإِمَامُ يَخْطُبُ
حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ حَيَّانَ الرَّقِّيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزِّبْرِقَانِ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ شَهِدْتُ مَعَ مُعَاوِيَةَ بَيْتَ الْمَقْدِسِ فَجَمَّعَ بِنَا فَنَظَرْتُ فَإِذَا جُلُّ مَنْ فِي الْمَسْجِدِ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُمْ مُحْتَبِينَ وَالإِمَامُ يَخْطُبُ . قَالَ أَبُو دَاوُدَ كَانَ ابْنُ عُمَرَ يَحْتَبِي وَالإِمَامُ يَخْطُبُ وَأَنَسُ بْنُ مَالِكٍ وَشُرَيْحٌ وَصَعْصَعَةُ بْنُ صُوحَانَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَإِبْرَاهِيمُ النَّخَعِيُّ وَمَكْحُولٌ وَإِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعْدٍ وَنُعَيْمُ بْنُ سَلاَمَةَ قَالَ لاَ بَأْسَ بِهَا . قَالَ أَبُو دَاوُدَ وَلَمْ يَبْلُغْنِي أَنَّ أَحَدًا كَرِهَهَا إِلاَّ عُبَادَةُ بْنُ نُسَىٍّ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, ইমাম খুতবা দেয়ার সময় ইবনে উমর (রাযিঃ) কাপড় জড়িয়ে হাঁটু তুলে বসতেন। আনাস ইবনে মালিক, শুরায়হ্, সায়াসা, সাঈদ, ইবরাহীম, মকহুল, ইসমাইল এবং নাঈম ইবনে সালামা প্রমুখ রাবীদের মতে কাপড় জড়িয়ে হাটুঁ তুলে বসায় কোন দোষ নাই। ইমাম আবু দাউদ (রাহঃ) আরো বলেন, উবাদা ইবনে নাসী ব্যতীত অন্য কেউ এরূপ বসাকে মকরূহ বলেছেন কিনা তা আমার জানা নাই।
বর্ণনাকারী: