কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৪৫
আন্তর্জাতিক নং: ১৫৪৫
নামাযের অধ্যায়
৩৭৩. আশ্রয় প্রার্থনা করা।
১৫৪৫. ইবনে আওফ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর অন্যতম একটি দুআ এই যেঃ ইয়া আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই তোমার নিআমত অপসারণ হতে, ভালোর পরিবর্তে মন্দ হতে, আকস্মিক বিপদাপদ হতে এবং ঐ সমস্ত ক্রিয়াকান্ড হতে যা তোমার অসন্তুষ্টির দিকে নিয়ে যায়।
كتاب الصلاة
باب فِي الاِسْتِعَاذَةِ
حَدَّثَنَا ابْنُ عَوْفٍ، حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحْوِيلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ " .
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ ﷺ-এর এ দু'আ থেকে বরং এ সিলসিলার প্রতিটি দু'আ থেকেই বুঝা যায় যে, নবুওত ও রিসালত বরং আল্লাহর মাহবুবিয়াত বা তাঁর প্রেমাস্পদের মাকামে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি তাঁর ভাগ্য নির্ধারিণী ফয়সালা সমূহের ব্যাপারে কিরূপ ভীত ও কম্পিত থাকতেন এবং নিজেকে আল্লাহর সদয় দৃষ্টি এবং তাঁর হিফাযত ও আশ্রয়ের প্রতি কতটুকু মুখাপেক্ষী বলে মনে করতেন। কবি যথার্থই বলেছেন:-
قریبان را بیش بود حیراني
নৈকট্য প্রাপ্ত যেই জন, বেশি হয় হয়রানী তারই অণুক্ষণ।
قریبان را بیش بود حیراني
নৈকট্য প্রাপ্ত যেই জন, বেশি হয় হয়রানী তারই অণুক্ষণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)