আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৪২
অধ্যায়ঃ পবিত্রতা
অধ্যায়: তাহারাত।
মানুষের চলার পথে ছায়াযুক্ত স্থানে ও বসার স্থানে মলত্যাগের প্রতি ভীতি প্রদর্শন এবং কিবলা সামনে কিংবা পিছনে হলে চেহারা ঘুরিয়ে বসার প্রতি অনুপ্রেরণা
২৪২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেন: তোমরা দুই অভিশাপের কাজ থেকে বেঁচে থাক। তারা (সাহাবায়ে কিরাম) বললেন, ইয়া রাসুলাল্লাহ! ঐ অভিশাপের বস্তু কি কি? তিনি বললেন:
(১) যে ব্যক্তি মানুষের চলার পথে অথবা (২) ছায়াযুক্ত স্থানে মলত্যাগ করে।
(ইমাম মুসলিম, আবু দাউদ ও অন্যান্য গ্রন্থ হাদীসটি বর্ণনা করেছেন।)

মূল হাদীসে اللاعنين বা অভিশাপকারীদ্বয়। শব্দ আছে। অর্থাৎ এ দু'টি হচ্ছে এমন দুটো কাজ যা অভিশাপ বয়ে আনে। যে ব্যক্তি ঐ দু'টো কাজ করে, তাকে লা'নত করা হয় এবং গালমন্দ করা হয়। যেহেতু এই দু'টো কাজ অভিশাপের কারণ, তাই এ দু'টো কাজকে অভিশাপ ক্রিয়ার দিকে সম্বোধন করে لاعنين বা অভিশাপকারীদ্বয় বলা হয়েছে। যেন এ দু'টি কাজই অভিশাপকারী।
كتاب الطَّهَارَة
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من التخلي على طرق النَّاس أَو ظلهم أَو مواردهم وَالتَّرْغِيب فِي الانحراف عَن اسْتِقْبَال الْقبْلَة واستدبارها
242 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اتَّقوا اللاعنين
قَالُوا وَمَا اللاعنان يَا رَسُول الله قَالَ الَّذِي يتخلى فِي طرق النَّاس أَو فِي ظلهم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَغَيرهمَا
قَوْله اللاعنين يُرِيد الْأَمريْنِ الجالبين اللَّعْن وَذَلِكَ أَن من فعلهمَا لعن وَشتم فَلَمَّا كَانَا سَببا لذَلِك أضيف الْفِعْل إِلَيْهِمَا فَكَانَا كَأَنَّهُمَا اللاعنان

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের সারকথা হচ্ছে এই যে, মানুষের চলার পথে অথবা ছায়াযুক্ত স্থান--যেখানে মানুষ খানিকটা বিশ্রাম করে, এমন স্থানে যদি কেউ পেশাব পায়খানা করে তাতে মানুষের ভীষণ কষ্ট হয় এবং মানুষ উক্ত ব্যক্তিকে গালমন্দ করে এবং অভিসম্পাত দেয়। সুতরাং এহেন মন্দকাজ পরিহার করা উচিত। সুনানে আবূ দাউদে মু'আয ইবনে জাবাল (রা) সূত্রে একটি হাদীস বর্ণিত হয়েছে। উক্ত হাদীসে মানুষের চলার পথ ও ছায়াযুক্ত স্থান ব্যতীত তৃতীয় একটি কথারও উল্লেখ রয়েছে। তা হচ্ছে, পানি প্রাপ্তিস্থান, যেখানে মানুষের আনাগোনা আছে। নবী কারীম ﷺ-এর এর বাণীর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, ঘর-বাড়ী ব্যতীত অন্য স্থানে কারো পেশাব-পায়খানার বেগ হলে সে যেন এমন স্থান বেছে নেয় যেখান দিয়ে মানুষ চলাচল করে না যাতে মানুষকে কষ্টেরও শিকার হতে না হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান