আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৪৪
অধ্যায়ঃ পবিত্রতা
অধ্যায়: তাহারাত।
মানুষের চলার পথে ছায়াযুক্ত স্থানে ও বসার স্থানে মলত্যাগের প্রতি ভীতি প্রদর্শন এবং কিবলা সামনে কিংবা পিছনে হলে চেহারা ঘুরিয়ে বসার প্রতি অনুপ্রেরণা
২৪৪. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছিঃ তোমরা তিনটি অভিশাপের কাজ থেকে বেঁচে থাক। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ! তিনটি অভিশাপের কাজ কি কি? তিনি বললেনঃ (১) ছায়াযুক্ত স্থানে অথবা (২) রাস্তায় অথবা (৩) পানির ঘাটে মলত্যাগের উদ্দেশ্যে বসা।
(ইমাম আহমদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الطَّهَارَة
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من التخلي على طرق النَّاس أَو ظلهم أَو مواردهم وَالتَّرْغِيب فِي الانحراف عَن اسْتِقْبَال الْقبْلَة واستدبارها
244 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اتَّقوا الْملَاعن الثَّلَاث قيل مَا الْملَاعن الثَّلَاث يَا رَسُول الله قَالَ أَن يقْعد أحدكُم فِي ظلّ يستظل بِهِ أَو فِي طَرِيق أَو نقع مَاء
رَوَاهُ أَحْمد