আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৫৪
অধ্যায়ঃ পবিত্রতা
পানি, গোসলখানা ও গর্তে প্রস্রাব করার প্রতি ভীতি প্রদর্শন
২৫৪. হযরত আবদুল্লাহ ইব্ন মুগাফ্ফাল (রা) থেকে বর্ণিত। নবী (সা) গোসলখানায় প্রস্রাব করতে নিষেধ করেছেন। তিনি বলেন, কেননা অধিকাংশ ক্ষেত্রে তা থেকে সন্দেহের উদ্রেক হয়।
(ইমাম আহমদ, নাসাঈ, ইব্ন মাজাহ ও তিরমিযী তাঁর নিজ শব্দে হাদীসটি বর্ণনা করেন। তিরমিয়ী (র) বলেন, হাদীসটি গরীব। একমাত্র আশআস ইব্ন আবদুল্লাহ (র) হাদীসটি মারফু সনদে বর্ণনা করেন। তাঁকে আশ'আসে আমা বা অন্ধ আশআস বলা হয়ে থাকে।)
[হাফিয (র) বলেন:] এর সনদ সহীহ ও মুত্তাসিল। আশআস ইবন আবদুল্লাহ নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। এর অপর বর্ণনাকারীগণও অনুরূপ। আল্লাহই সর্বজ্ঞ।

كتاب الطَّهَارَة
التَّرْهِيب من الْكَلَام على الْخَلَاء
254 - وَعَن عبد الله بن مُغفل رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى أَن يَبُول الرجل فِي مستحمه وَقَالَ إِن عَامَّة الوسواس مِنْهُ
رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه مَرْفُوعا إِلَّا من حَدِيث أَشْعَث بن عبد الله وَيُقَال لَهُ أَشْعَث الْأَعْمَى
قَالَ الْحَافِظ إِسْنَاده صَحِيح مُتَّصِل وَأَشْعَث بن عبد الله ثِقَة صَدُوق وَكَذَلِكَ بَقِيَّة رُوَاته وَالله أعلم

হাদীসের ব্যাখ্যা:
কোন মানুষ যদি গোসলখানায় পেশাব করার পর সেস্থানে গোসল কিংবা উযূ করে, তা হবে নির্ঘাত শিষ্টাচার বিবর্জিত কাজ। কারণ এহেন কাজের একটি খারাপ পরিণতিও রয়েছে। তা হলো এতে পেশাবের ছিটা লাগার সম্ভাবনা থেকে যায়। রাসূলুল্লাহ ﷺ-এর বাণী শেষাংশ থেকে বুঝা যায় যে, গোসলখানায় পেশাব করার পর গোসল কিংবা উযূ করা হলে যদি তার ফোটা শরীরে কিংবা পোশাকে লাগার আশংকা থেকে যায় তবে তা নিষেধের আওতাভূক্ত। অন্যথায় গোসলখানা যদি এরূপ তৈরি করা হয় যে, পেশাবের স্থান আলাদা এবং পানি ঢেলে দেওয়ার পর তা বিদূরিত হয়ে স্থান পরিচ্ছন্ন হয়ে যায়, তবে এক্ষেত্রে নিষেধাজ্ঞা বিধান প্রযোজ্য হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)