আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৬০
অধ্যায়ঃ পবিত্রতা
পোশাক-পরিচ্ছদে প্রস্রাব লাগা এবং পাক না হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
২৬০. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: প্রস্রাবের ব্যাপারে অসতর্কতা অবলম্বনের কারণেই অধিকাংশ ক্ষেত্রে কবরে আযাব দেওয়া হয়। কাজেই তোমরা প্রস্রাব থেকে পাকী অর্জন কর।
(ইমাম বাযযার, তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে, হাকিম, দারা কুতনী সকলেই আবু ইয়াহইয়া কাত্তাত হতে মুজাহিদ সূত্রে হাদীসটি বর্ণনা করেন। দারা কুতনী বলেন, হাদীসটি ত্রুটিমুক্ত সনদে বর্ণিত। তবে কাত্তাত তাঁর বিশ্বতার ব্যাপারে সমালোচিত রাবী।
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من إِصَابَة الْبَوْل الثَّوْب وَغَيره وَعدم الِاسْتِبْرَاء مِنْهُ
260 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَامَّة عَذَاب الْقَبْر فِي الْبَوْل فاستنزهوا من الْبَوْل
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْحَاكِم وَالدَّارَقُطْنِيّ كلهم من رِوَايَة أبي يحيى القَتَّات عَن مُجَاهِد عَنهُ وَقَالَ الدَّارَقُطْنِيّ إِسْنَاده لَا بَأْس بِهِ والقتات مُخْتَلف فِي توثيقه