আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৬৩
অধ্যায়ঃ পবিত্রতা
পোশাক-পরিচ্ছদে প্রস্রাব লাগা এবং পাক না হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
২৬৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: পেশাব থেকে অসতর্কতাজনিত কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরে আযাব দেওয়া হবে।
(ইমাম আহমদও ইব্ন মাজাহ নিজ শব্দেযোগে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, শায়খায়নের শর্তে হাদীসটি সহীহ। তবে এর কারণ আমার জানা নেই।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من إِصَابَة الْبَوْل الثَّوْب وَغَيره وَعدم الِاسْتِبْرَاء مِنْهُ
263 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكثر عَذَاب الْقَبْر من الْبَوْل
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ وَلَا أعلم لَهُ عِلّة

হাদীসের তাখরীজ (সূত্র):

قال الحافظ وهو كما قال
tahqiqতাহকীক:তাহকীক চলমান