আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৭৪
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৭৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা হাম্মাম থেকে সতর্কতা অবলম্বন করবে। তারা বললঃ ইয়া রাসূলাল্লাহ্। তা তো ময়লা দূর করে। তিনি বললেনঃ তোমরা পর্দা করবে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, লোকেরা তাউস থেকে মুরসাল হিসেবে এটি বর্ণনা করেছে।)
[হাফিয মুনযিরী (রা) বলেনঃ] হাদীসটির বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারীদের মতই। হাকিম এটি বর্ণনা করেন এবং তিনি বলেন: হাদীসটি মুসলিমের শর্তে সহীহ। তাঁর শব্দমালা হচ্ছেঃ "তোমরা হাম্মাম সম্পর্কে সতর্কতা অবলম্বন করবে। তারা বলল: ইয়া রাসূলাল্লাহ! তা তো ময়লা দূর করে এবং রোগীর রোগ নিরাময় করে। তিনি বললেনঃ যে ব্যক্তি হাম্মামে প্রবেশ করবে, সে যেন পর্দা করে।"
তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাকিমের বর্ণিত শব্দের কাছাকাছি শব্দে বর্ণনা করেন। তিনি হাদীসের প্রথমাংশে বলেন: "সকল ঘর থেকে হাম্মামখানা নিকৃষ্ট। যেহেতু সেখানে চিৎকার করা হয় এবং লজ্জাস্থান খোলা হয়।"

كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
274- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم احْذَرُوا بَيْتا يُقَال لَهُ الْحمام
قَالُوا يَا رَسُول الله إِنَّه ينقي الْوَسخ قَالَ فاستتروا
رَوَاهُ الْبَزَّار وَقَالَ رَوَاهُ النَّاس عَن طَاوس مُرْسلا
قَالَ الْحَافِظ وَرُوَاته كلهم مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَلَفظه اتَّقوا بَيْتا يُقَال لَهُ الْحمام
قَالُوا يَا رَسُول الله إِنَّه يذهب الدَّرن
وينفع الْمَرِيض قَالَ فَمن دخله فليستتر
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِنَحْوِ الْحَاكِم وَقَالَ فِي أَوله شَرّ الْبيُوت الْحمام ترفع فِيهِ الْأَصْوَات وَتكشف فِيهِ العورات

হাদীসের তাখরীজ (সূত্র):
الدرن بفتح الدال والراء هو الوسخ