আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৭৮
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৭৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ্ (সা) এর কাছে হাম্মাম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বললেনঃ আমার ইনতিকালের পরে অচিরেই অসংখ্য হাম্মাম হবে। মহিলাদের জন্য হাম্মামে কোন কল্যাণ নেই। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! তারা কি পোশাক-পরিচ্ছদ পরিহিত অবস্থায় তাতে প্রবেশ করবে? তিনি বললেন: না, যদিও তারা ইযার, কামিস ও ওড়না পরিধান করে থাকে। যে মহিলা তার স্বামীর ঘর ব্যতীত অন্যের ঘরে ওড়না খুলে রাখবে, সে তার প্রতিপালক ও তার মধ্যকার পর্দা ছিন্ন করবে।
(তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে আবদুল্লাহ ইব্‌ন লাহীয়া থেকে এই হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
278- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَنَّهَا سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن الْحمام فَقَالَ إِنَّه سَيكون بعدِي حمامات وَلَا خير فِي الحمامات للنِّسَاء فَقَالَت يَا رَسُول الله إِنَّهَا تدخله بإزار فَقَالَ لَا وَإِن دَخلته بإزار وَدرع وخمار وَمَا من امْرَأَة تنْزع خمارها فِي غير بَيت زَوجهَا إِلَّا كشفت السّتْر فِيمَا بَينهَا وَبَين رَبهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عبد الله بن لَهِيعَة