আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৮১
অধ্যায়ঃ পবিত্রতা
বিনা ওযরে (জানাবাতের) গোসলে বিলম্ব করার প্রতি ভীতি প্রদর্শন
২৮১. হযরত আম্মার ইবন ইয়াসির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিন ধরনের লোকের কাছে ফিরিশতা আসে না। তারা হলোঃ (১) কাফিরের মরদেহ, (২) খালুক রং ব্যবহারকারী ও (৩) অপবিত্র ব্যক্তি যতক্ষণ সে উযু না করে।
(আবূ দাউদ (র) হাসান ইবন আবুল হাসান সূত্রে আম্মার (রা) থেকে বর্ণনা করেন। তবে তিনি তাঁর থেকে এই বর্ণনাটি শুনেননি। ইয়াহ্ইয়া ইব্‌ন ইয়ামার (র) আম্মার (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমার স্ত্রীর সাথে রাত্রি যাপন করলাম। সে আমার উভয় হাত জাফরানের রং দ্বারা রঙ্গীন করে দিল। আমি সকালবেলা রাসূলুল্লাহ (সা) এর নিকট গেলাম এবং তাঁকে সালাম দিলাম। কিন্তু তিনি আমার সালামের জবাব দিলেন না এবং আমাকে মুবারকবাদও জানালেন না। তিনি বললেনঃ চলে যাও এবং রং ধুয়ে এসো। আমি তা ধুয়ে নিলাম, এরপর আমি তাঁর নিকট আসলাম এবং সালাম দিলাম। তিনি আমার সালামের জবাব দিলেন এবং আমাকে মুবারকবাদ জানালেন। তিনি বললেন: কাফিরের জানাযায়, জাফরান ব্যবহারকারী এবং অপবিত্র ব্যক্তির কাছে রহমতের ফিরিশতা উপস্থিত হয় না। তিনি বললেন: অপবিত্র ব্যক্তি যদি নিদ্রাবস্থায় থাকে কিংবা খাবার খেতে থাকে অথবা পানি পান করতে থাকে এবং উযু করে নেয়, তাহলে স্বতন্ত্র কথা।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] হাদীসটিতে ফিরিশতা বলতে রহমত ও বরকতের ফিরিশতা বুঝানো হয়েছে, রক্ষাকারী ফিরিশতা নয়। কেননা রক্ষাকারী ফিরিশতা কোন অবস্থায় বান্দা থেকে বিচ্ছিন্ন হন না। এরপর বলা হল, এতো কেবল ঐ ব্যক্তির ব্যাপারে প্রযোজ্য যে ব্যক্তি বিনা ওযরে গোসলে বিলম্ব করে। উযূ করা সম্ভব হওয়া সত্ত্বেও উযু না করা অপরাধ। কারো কারো মতে অলসতাবশত জানাবাতের গোসলে দেরী এবং তা অভ্যাসে পরিণত করা। আল্লাহই সর্বজ্ঞ।
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من تَأْخِير الْغسْل لغير عذر
281 - عَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا تقربهم الْمَلَائِكَة جيفة الْكَافِر والمتضمخ بالخلوق وَالْجنب إِلَّا أَن يتَوَضَّأ
رَوَاهُ أَبُو دَاوُد عَن الْحسن بن أبي الْحسن عَن عمار وَلم يسمع مِنْهُ وَرَوَاهُ هُوَ وَغَيره عَن عَطاء الْخُرَاسَانِي عَن يحيى بن يعمر عَن عمار قَالَ قدمت على أَهلِي لَيْلًا وَقد تشققت يداي فخلقوني بزعفران فَغَدَوْت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَسلمت عَلَيْهِ فَلم يرد عَليّ السَّلَام وَلم يرحب بِي وَقَالَ اذْهَبْ فاغسل عَنْك هَذَا
فغسلته ثمَّ جِئْت فَسلمت عَلَيْهِ فَرد عَليّ ورحب بِي وَقَالَ إِن الْمَلَائِكَة لَا تحضر جَنَازَة الْكَافِر بِخَير وَلَا المتضمخ بزعفران وَلَا الْجنب
قَالَ وَرخّص للْجنب إِذا نَام أَو أكل أَو شرب أَن يتَوَضَّأ
قَالَ الْحَافِظ رَحمَه الله المُرَاد بِالْمَلَائِكَةِ هُنَا هم الَّذين ينزلون بِالرَّحْمَةِ وَالْبركَة دون الْحفظَة فَإِنَّهُم لَا يفارقونه على حَال من الْأَحْوَال ثمَّ قيل هَذَا فِي حق كل من أخر الْغسْل لغير عذر ولعذر إِذا أمكنه الْوضُوء فَلم يتَوَضَّأ وَقيل هُوَ الَّذِي يُؤَخِّرهُ تهاونا وكسلا ويتخذ ذَلِك عَادَة وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান