আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩১১
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩১১. হযরত উবাই ইব্ন কাব (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যে ব্যক্তি উযূ করবে, তার জন্য উযূর অঙ্গগুলো একবার ধোয়া অবশ্যই কর্তব্য। যে ব্যক্তি উযূর অঙ্গগুলো দুইবার ধোবে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব, আর যে ব্যক্তি উযূর অঙ্গুগুলো তিনবার ধৌত করবে, তা হল আমার এবং পূর্বেকার আম্বিয়ায়ে কিরামের উযু।
( ইমাম আহমাদ ও ইবন মাজাহ হাদীটি বর্ণনা করেছেন। তাঁদের দু'জনের সনদে যায়দ আমনী নামে জনৈক রাবী রয়েছেন, তিনি বিশ্বস্ত। আহমদ (র)-এর অবশিষ্ট বর্ণনা সূত্রগুলো সহীহ সূত্রে বর্ণিত। ইবন মাজাহ (র) হযরত ইবন উমর (রা) হতে আরো দীর্ঘ বর্ণনায় দুর্বল সনদে হাদীসটি উদ্ধৃত করেন।)

كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
311 - وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تَوَضَّأ وَاحِدَة فَتلك وَظِيفَة الْوضُوء الَّتِي لَا بُد مِنْهَا وَمن تَوَضَّأ اثْنَيْنِ فَلهُ كفلان من الْأجر وَمن تَوَضَّأ ثَلَاثًا فَذَلِك وضوئي ووضوء الْأَنْبِيَاء قبلي
رَوَاهُ الإِمَام أَحْمد وَابْن مَاجَه وَفِي إسنادهما زيد الْعمي وَقد وثق وَبَقِيَّة رُوَاة أَحْمد رُوَاة الصَّحِيح وَرَوَاهُ ابْن مَاجَه أطول مِنْهُ من حَدِيث ابْن عمر بِإِسْنَاد ضَعِيف
رَوَاهُ الإِمَام أَحْمد وَابْن مَاجَه وَفِي إسنادهما زيد الْعمي وَقد وثق وَبَقِيَّة رُوَاة أَحْمد رُوَاة الصَّحِيح وَرَوَاهُ ابْن مَاجَه أطول مِنْهُ من حَدِيث ابْن عمر بِإِسْنَاد ضَعِيف
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটি মুসনাদে আহমাদে রয়েছে। মুসনাদের আরেকটি বিবরণে আছে যে, একদিন রাসূলুল্লাহ ﷺ উযূর অঙ্গসমূহ একবার করে ধৌত করে দেখান এবং বলেন, এ হচ্ছে নিম্ন মর্যাদার উযূ যা ব্যতীত আল্লাহর কাছে সালাতই গ্রহণযোগ্য হয় না। এরপর তিনি দু'বার করে উযূর অঙ্গসমূহ ধৌত করে দেখান এবং বলেন, প্রথম প্রকার উযূর চেয়ে এ উযূর সাওয়াব দ্বিগুণ। অতঃপর তিনি উযূর অঙ্গসমূহ তিনবার করে ধুয়ে দেখান এবং বলেন, এ হচ্ছে আমার এবং আমার পূর্ববর্তী নবী রাসূলগণের উযূ। এ বর্ণনাটি ইমাম দারু কুতনী, বায়হাকী, ইবনে হিব্বান, ইবনে মাজাহ (র) প্রমুখও বর্ণনা করেছেন। (যুজাজাতুল মাসাবীহ্) এ দু'টি বর্ণনা থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। প্রশংসা একমাত্র আল্লাহর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: