আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৬০
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করার পর দুই রাক'আত সালাত আদায়ের প্রতি উৎসাহ দান
৩৬০. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযূ করবে এবং উত্তমরূপে উযূ করবে, এরপর দাঁড়িয়ে দুই কিংবা চার রাক'আত সালাত আদায় করবে, (রাবী সাহল এ ক্ষেত্রে সন্দেহের শিকার হয়ে বলেছেনঃ) এবং সে এরূপে ভীত-সন্ত্রস্ততার সাথে উত্তমরূপে রুকু করবে, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
(ইমাম আহমদ হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي رَكْعَتَيْنِ بعد الْوضُوء
360 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ قَامَ فصلى رَكْعَتَيْنِ أَو أَرْبعا يشك سهل يحسن الرُّكُوع والخشوع ثمَّ اسْتغْفر الله غفر لَهُ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান