আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৬৮
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৬৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইমাম হল সালাতের যামিনদার, আর মুআযযিন হল আমানতদার। হে আল্লাহ! তুমি ইমামদের সঠিক পথে পরিচালনা কর এবং মুআযযিনদের ক্ষমা করে দাও।
(আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়ামা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে বলেছেন: "আল্লাহ ইমামদের সুপথে পরিচালনা করবেন এবং মুআযযিনদের ক্ষমা করবেন।" ইমাম আবু দাউদের অনুরূপ বর্ণনা ইবন খুযায়মা সূত্রে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
368 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الإِمَام ضَامِن والمؤذن مؤتمن اللَّهُمَّ أرشد الْأَئِمَّة واغفر للمؤذنين
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا إِلَّا أَنَّهُمَا قَالَا فأرشد الله الْأَئِمَّة وَغفر للمؤذنين
وَلابْن خُزَيْمَة رِوَايَة كَرِوَايَة أبي دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান