আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৭৩
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৭৩. হযরত মু'আবিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: তিনি বলেন: কিয়ামতের দিন মানুষের মধ্যে মুআযযিনগণ দীর্ঘ গর্দানবিশিষ্ট হবে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
373 - وَعَن مُعَاوِيَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول المؤذنون أطول
النَّاس أعناقا يَوْم الْقِيَامَة
رَوَاهُ مُسلم وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে উল্লিখিত اطول الناس اعناقا এর শাব্দিক অনুবাদ হলো- "দীর্ঘ ঘাড় বিশিষ্ট হবে।" কিন্তু ভাষ্যকারগণ এর একাধিক ব্যাখ্যা প্রদান করেছেন। এই অধমের নিকট এর দ্বারা মু'আযযিনদের মাথা উঁচু করা ও মর্যাদা বৃদ্ধি বুঝানো হয়েছে। কিয়ামতের দিন অপরাপর লোকদের তুলনায় তার বৈশিষ্ট্য তুলে ধরা হবে। যেমন হাদীসে আছে, কিয়ামতের দিন তারা মিশকের স্তূপের উপর অবস্থান করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: