আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৭৫
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৭৫. হযরত ইবন আবু আউফা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: চন্দ্র-সূর্য ও নক্ষত্রের প্রতি যারা আল্লাহর যিকরের উদ্দেশ্যে দৃষ্টি রাখে, তারা আল্লাহর উত্তম বান্দা।
(তাবারানী নিজ শব্দে, বাযযার ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত। এরপর তিনি মাওকুফ সূত্রে বর্ণনা করেন এবং বলেন: মাওকূফ হাদীসটি মারফু হাদীসের জন্য ক্ষতিকর নয়। যেহেতু ইবন উয়ায়না ও ইবন মুবারক উভয়ে হাফিযুল হাদীস। আবূ হাফস ইবন শাহীন বর্ণনা করেন যে, হাদীসটি ইবন উয়ায়না (র) মিসআর সূত্রে একা বর্ণনা করেছেন। বর্ণনামতে এর কোন সূত্রে গরীব এবং কোন সূত্রে সহীহ।)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
375 - وَعَن ابْن أبي أوفى رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن خِيَار عباد الله الَّذين يراعون الشَّمْس وَالْقَمَر والنجوم لذكر الله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَالْبَزَّار وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد ثمَّ رَوَاهُ مَوْقُوفا وَقَالَ هَذَا لَا يفْسد الأول لِأَن ابْن عُيَيْنَة حَافظ وَكَذَلِكَ ابْن الْمُبَارك انْتهى
وَرَوَاهُ أَبُو حَفْص بن شاهين وَقَالَ تفرد بِهِ ابْن عُيَيْنَة عَن مسعر وَحدث بِهِ غَيره وَهُوَ حَدِيث غَرِيب صَحِيح