আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৮২
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৮২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (সা) এর নিকট এলো। এরপর সে বলল: আপনি আমাকে এমন বিষয় শিক্ষা দিন, যা আমাকে জান্নাতবাসী করে। তিনি বললেন, তুমি মুআযযিন হবে। সে বলল: আমি এতে সক্ষম নই। তিনি বললেন: তবে ইমাম হবে। সে বলল: আমি সামর্থ্য রাখি না।
তিনি বললেনঃ তবে তুমি ইমামের বরাবর (পেছনে) দাঁড়াবে।
(ইমাম বুখারীর 'ইতিহাস' গ্রন্থে ও তাবারানীর 'আওসাত' গ্রন্থে এটি বর্ণিত হয়েছে)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
382 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ عَلمنِي أَو دلَّنِي على عمل يدخلني الْجنَّة قَالَ كن مُؤذنًا قَالَ لَا أَسْتَطِيع قَالَ كن إِمَامًا قَالَ لَا أَسْتَطِيع فَقَالَ فَقُمْ بِإِزَاءِ الإِمَام
رَوَاهُ البُخَارِيّ فِي تَارِيخه وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط