আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৮৬
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৮৬. মুজামুল কাবীর গ্রন্থে হযরত মাকিল ইবন ইয়াসার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: কোন কওম যদি ভোরে আযান দেয়, তাহলে সন্ধ্যা পর্যন্ত তারা আল্লাহর নিরাপত্তায় থাকে। অনুরূপ কোন কওম যদি সন্ধ্যায় আযান দেয়, তাহলে ভোর পর্যন্ত তারা আল্লাহর যিম্মায় থাকবে।
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
386 - وَرَوَاهُ فِي الْكَبِير من حَدِيث معقل بن يسَار وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا قوم نُودي فيهم بِالْأَذَانِ صباحا إِلَّا كَانُوا فِي أَمَان الله حَتَّى يمسوا وَأَيّمَا قوم نُودي فيهم بِالْأَذَانِ مسَاء إِلَّا كَانُوا فِي أَمَان الله حَتَّى يصبحوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৮৬ | মুসলিম বাংলা