আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৮৮
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৮৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যে ব্যক্তি বারো বছর আযান দেবে, তার জন্য জান্নাত অবধারিত হবে। প্রত্যহ তার আযানের জন্য ষাট এবং ইকামতের জন্য ত্রিশ নেকী লেখা হয়।
(ইবন মাজাহ দারু কুতনী ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন: হাদীসটি ইমাম বুখারীর শর্তে সহীহ।)
[হাফিয মুনযিরী (র) বলেন]: হাদীসটি সনদের ব্যাপারে যা উল্লেখ করা হয়েছে তা যথার্থ। যেহেতু লায়সের সচিব আবদুল্লাহ ইবন সালিহ যদিও বিতর্কিত ব্যক্তি, তবুও বুখারী (র) তাঁর 'সহীহ' গ্রন্থে তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন।
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
388 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أذن اثْنَتَيْ عشرَة سنة وَجَبت لَهُ الْجنَّة وَكتب لَهُ بتأذينه فِي كل يَوْم سِتُّونَ حَسَنَة وَبِكُل إِقَامَة ثَلَاثُونَ حَسَنَة
رَوَاهُ ابْن مَاجَه وَالدَّارَقُطْنِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
قَالَ الْحَافِظ وَهُوَ كَمَا قَالَ فَإِن عبد الله بن صَالح كَاتب اللَّيْث وَإِن كَانَ فِيهِ كَلَام فقد روى عَنهُ البُخَارِيّ فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৮৮ | মুসলিম বাংলা