আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৯০
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৯০. হযরত সালমান ফারসী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কোন লোক যদি
নির্জন এলাকায় অবস্থান করে এবং যখন সালাতের সময় হয়, তখন সে যেন উযূ করে নেয়। আর যদি সে পানি না পায়, তবে সে তায়াম্মুম করে নেয়। যদি সে সালাতে দাঁড়ায়, তাহলে তার সংগে দুইজন ফিরিশতা অংশগ্রহণ করে। আর সে যদি আযান দেয় এবং সালাতে দাঁড়ায়, তাহলে তার সাথে আল্লাহর অগণিত সৈনিক লোক চক্ষুর অন্তরালে অংশগ্রহণ করে।
(আবদুর রাযযাক তাঁর কিতাবে ইবন তামীমী তাঁর পিতা সূত্রে আবু উসমান নাহদী থেকে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
390 - وَعَن سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كَانَ الرجل بِأَرْض قي فحانت الصَّلَاة فَليَتَوَضَّأ فَإِن لم يجد مَاء فليتيمم فَإِن أَقَامَ صلى مَعَه ملكاه وَإِن
أذن وَأقَام صلى خَلفه من جنود الله مَا لَا يرى طرفاه
رَوَاهُ عبد الرَّزَّاق فِي كِتَابه عَن ابْن التَّمِيمِي عَن أَبِيه عَن أبي عُثْمَان النَّهْدِيّ عَنهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

القي بِكَسْر الْقَاف وَتَشْديد الْيَاء هِيَ الأَرْض القفر
tahqiqতাহকীক:তাহকীক চলমান