আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৩৯৩
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৩৯৩. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মুআযযিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, তখন তোমাদের কেউ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, তারপর মুআযযিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলে, তখন সেও আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহ বলে। এরপর মুআযযিন যখন আশহাদু আন্না মুহাম্মদার রাসূলুল্লাহ (সা) বলে, তখন সেও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (সা) বলে। পরে মুআযযিন যখন 'হাইয়্যা আলাস সালাহ' বলে, তখন সে লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ বলে। এরপর মুআযযিন যখন হাইয়্যা আলাল ফালাহ বলে, তখন সে লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ বলে। পরে মুআযযিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, তখন সেও আল্লাহু আকবার আল্লাহ আকবার বলে। অতঃপর মুআযযিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এসবই যদি সে বিশুদ্ধ অন্তরে বলে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।
(মুসলিম, আবু দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম, আবু দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
393 - وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَالَ الْمُؤَذّن الله أكبر الله أكبر فَقَالَ أحدكُم الله أكبر الله أكبر ثمَّ قَالَ أشهد أَن لَا إِلَه إِلَّا الله
قَالَ أشهد أَن لَا إِلَه إِلَّا الله ثمَّ قَالَ أشهد أَن مُحَمَّدًا رَسُول الله قَالَ أشهد أَن مُحَمَّدًا رَسُول الله ثمَّ قَالَ حَيّ على الصَّلَاة قَالَ لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه ثمَّ قَالَ حَيّ على الْفَلاح قَالَ لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه ثمَّ قَالَ الله أكبر الله أكبر قَالَ الله أكبر الله أكبر ثمَّ قَالَ لَا إِلَه إِلَّا الله
قَالَ لَا إِلَه إِلَّا الله من قلبه دخل الْجنَّة
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ