আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৩৯৭
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৩৯৭. হযরত মায়মুনা (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (সা) নারী-পুরুষের সারির মাঝে দাঁড়িয়ে বললেনঃ হে নারী সমাজ! তোমরা যখন এই হাবশী কিশোরকে আযান ও ইকামত দিতে শুনবে, তখন সে যা বলে, তোমরাও অনুরূপ বলবে। কেননা প্রত্যেক অক্ষরের বিনিময়ে তোমাদের জন্য রয়েছে হাযার হাযার মর্যাদা। তখন উমর (রা) জিজ্ঞেস করলেনঃ এ মর্যাদা কি কেবল নারীদের জন্য, তাহলে পুরুষের ব্যাপারে কি হবে? তিনি বললেন: হে উমর। পুরুষের জন্য দ্বিগুণ সওয়াব।
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত এবং তাঁর বর্ণনাকারীদের একজন মুনকার।)
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত এবং তাঁর বর্ণনাকারীদের একজন মুনকার।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
397 - وَرُوِيَ عَن مَيْمُونَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَامَ بَين صف الرِّجَال وَالنِّسَاء فَقَالَ يَا معشر النِّسَاء إِذا سَمِعْتُمْ أَذَان هَذَا الحبشي وإقامته فَقُلْنَ كَمَا يَقُول فَإِن لَكِن بِكُل حرف ألف ألف دَرَجَة
قَالَ عمر رَضِي الله عَنهُ هَذَا للنِّسَاء فَمَا للرِّجَال قَالَ ضعفان يَا عمر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه نَكَارَة
قَالَ عمر رَضِي الله عَنهُ هَذَا للنِّسَاء فَمَا للرِّجَال قَالَ ضعفان يَا عمر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه نَكَارَة