আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৯৯
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৩৯৯. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: মুআযযিনের আযানশেষে যে ব্যক্তি নিম্নোক্ত দু'আ পাঠ করবে:
اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة وَالصَّلَاة النافعة صل على مُحَمَّد وَارْضَ عني رضى لَا سخط بعده
"হে আল্লাহ্! এই পরিপূর্ণ আহবান ও উপকারী সালাতের তুমিই রব। তুমি দরূদ পাঠ কর মুহাম্মদ-এর প্রতি। তুমি আমার প্রতি এমনভাবে সন্তুষ্ট হও যারপর কখনো অসন্তুষ্ট হবে না।"
আল্লাহ তা'আলা তার দু'আ কবুল করবেন।
(আহমদ ও তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এই হাদীসে ইবন লাহীয়া নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন।
الدُّعَاء بَين الْأَذَان وَالْإِقَامَة অধ্যায়ে এ প্রসঙ্গে হযরত আবু উমামা (রা) বর্ণিত হাদীস অধ্যায়ের অচিরেই ইনশা আল্লাহ আসছে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
399 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ حِين يُنَادي الْمُنَادِي اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة وَالصَّلَاة النافعة صل على مُحَمَّد وَارْضَ عني رضى لَا سخط بعده اسْتَجَابَ الله لَهُ دَعوته
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِيه ابْن لَهِيعَة وَسَيَأْتِي فِي بَاب الدُّعَاء بَين الْأَذَان وَالْإِقَامَة حَدِيث أبي أُمَامَة إِن شَاءَ الله تَعَالَى
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৯৯ | মুসলিম বাংলা