আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪০১
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৪০১. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ যখন মুআযযিনের কণ্ঠে আযানের ধ্বনি শুনতেন, তখন এই দু'আ পাঠ করতেনঃ
اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة وَالصَّلَاة الْقَائِمَة صل على مُحَمَّد وأعطه سؤله يَوْم الْقِيَامَة
"হে আল্লাহ! এই পরিপূর্ণ আহবান ও উপকারী সালাতের তুমিই রব। তুমি দরূদ পাঠ কর মুহাম্মদ-এর প্রতি। তুমি আমার প্রতি এমনভাবে সন্তুষ্ট হও, যারপর আর কখনো অসন্তুষ্ট হবে না।"
তিনি তাঁর কাছের লোকদের তা পাঠ করতে শুনতেন এবং মুআযযিন যা বলে, তিনি তা শ্রোতাদের পাঠ করা পসন্দ করতেন। তিনি বলেন: মুআযযিনের আযান শুনে যে অনুরূপ বলবে, কিয়ামতের দিন তার জন্য মুহাম্মদ-এর শাফা'আত ওয়াজিব হবে।
(তাবারানীর 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এর শব্দমালা হলো: রাসূলুল্লাহ (সা) যখন মুআযযিনের কন্ঠে আযান শুনতে পেতেন, তখন তিনি এই দু'আ পাঠ করতেনঃ
اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة وَالصَّلَاة الْقَائِمَة صل على عَبدك وَرَسُولك واجعلنا فِي شَفَاعَته يَوْم الْقِيَامَة
"হে আল্লাহ্। এই পরিপূর্ণ আহবান ও সালাতের তুমিই রব। তুমি তোমার বান্দা ও রাসূলের প্রতি দরূদ বর্ষণ করণ এবং কিয়ামতের দিন তাঁর শাফাআত আমার নসীব করো।" রাসূলুল্লাহ (সা) বলেন: আযানের সময় যে ব্যক্তি এই দু'আ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে আমার শাফাআত দ্বারা ধন্য করবেন। এই সনদে সাদাকা ইবন আবদুল্লাহ সামীন নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
401 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول إِذا سمع الْمُؤَذّن اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة وَالصَّلَاة الْقَائِمَة صل على مُحَمَّد وأعطه سؤله يَوْم الْقِيَامَة وَكَانَ يسْمعهَا من حوله وَيُحب أَن يَقُولُوا مثل ذَلِك إِذا سمعُوا الْمُؤَذّن قَالَ وَمن قَالَ مثل ذَلِك إِذا سمع الْمُؤَذّن وَجَبت لَهُ شَفَاعَة مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
وَلَفظه كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا سمع النداء قَالَ اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة وَالصَّلَاة الْقَائِمَة صل على عَبدك وَرَسُولك واجعلنا فِي شَفَاعَته يَوْم الْقِيَامَة
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ هَذَا عِنْد النداء جعله الله فِي شَفَاعَتِي يَوْم الْقِيَامَة
وَفِي إسنادهما صَدَقَة بن عبد الله السمين
tahqiqতাহকীক:তাহকীক চলমান